হাসপাতালে ভর্তি নায়ক ফারুক

১৬ নভেম্বর ২০২০, ১০:৫৪ PM
আকবর হোসেন পাঠান ফারুক

আকবর হোসেন পাঠান ফারুক © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা এবং সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। গতকাল রবিবার তার করোনা পজেটিভ এসেছে। পরে আজ সোমবার সন্ধ্যায় ৬টায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। কয়েকদিন ভালো ছিলেন। কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে গতকাল রবিবার তার রিপোর্ট পজিটিভ এসেছে।

তবে ফারুকের স্ত্রী ফারহানা ফারুকেরও করোনা টেস্ট করা হলে আজ রিপোর্ট এসেছে তিনি কোভিড-১৯ নেগেটিভ। রূম্পা বলেন, চাচার শারীরিক অবস্থা ভালোই আছে। তার শরীরে অন্যান্য জটিলতা থাকায় বাড়তি সতর্কতা হিসেবে আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি চিকিৎসকদের পরামর্শে। সবার কাছে দোয়া চাই চাচার জন্য।

সত্তরের দশকে ‘জলছবি’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় নাম লেখান নায়ক ফারুক। তারপর থেকে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। লাঠিয়াল, মিয়া ভাই, নয়ন মনি, গোলাপি এখন ট্রেনেসহ বহু আলোচিত সিনেমার নায়ক তিনি।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬