প্রতীকী ছবি © ফাইল ফটো
পেটের ব্যাথা সহ্য করতে না পেরে জীবন মিয়া (১৯) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। উপজেলার তারাকান্দি গ্রামের রঞ্জু মিয়ার ছেলে তিনি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পেটের ব্যথা সহ্য করতে না পেরে শনিবার সন্ধ্যায় নিজের ঘরের দোলনার রশির সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জীবন। পরিবারের লোকজন ঘরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে। সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে যায়। এ সময় তাকে রশির সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদস্ত কেন্দ্রের এসআই মাসুদুর রহমান বলেন, পেটের ব্যাথা সইতে না পেয়ে রঞ্জু মিয়া আত্মহত্যা করেছে বলে পরিবার পুলিশকে জানায়। পরিবারের কোনো অভিযোগ নাই। এ রির্পোট লেখা পযন্ত লাশ সুরতহাল করে থানায় পাঠানোর প্রক্রিয়া করছে পুলিশ।