করোনায় আরও ১৯ জনের মৃত্যু

১৩ নভেম্বর ২০২০, ০৪:০৮ PM
করোনা

করোনা © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১৫৯ জনে। মহামারী নিয়ে হালনাগাদ তথ্য দিতে শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য মিলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৭ জন। এ নিয়ে আর মোট শনাক্ত হয়েছেন চার লাখ ২৮ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৫৯ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫১৯ জন। মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৬ হাজার ৩৮৭ জনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ২৬ অক্টোবর তা ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই চার হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসির আসনবিন্যাস কীভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সাবে…
  • ১৩ এপ্রিল ২০২৬
গরমে হাঁসফাঁস জনজীবন, এসি-কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ …
  • ১৩ এপ্রিল ২০২৬
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা
  • ১৩ এপ্রিল ২০২৬