স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ

ভুক্তভোগী মো. হানিফ

ভুক্তভোগী মো. হানিফ © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত স্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গতকাল রবিবার (১২ এপ্রিল) রাতে ভুক্তভোগী স্বামী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহ পাড়ার বাসিন্দা মো. হানিফ (৩৫) গত ৮ এপ্রিল সকালে তার ভাড়া বাসায় নাস্তা খাওয়ার সময় স্ত্রী ফারহানাজ আকতারের সঙ্গে আগের বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। 

হানিফের অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্ত্রী তাকে গালমন্দ করে হাতাহাতি শুরু করেন। পরে তাকে হত্যার উদ্দেশ্যে শারীরিকভাবে গুরুতর নির্যাতন করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে অচেতন হয়ে যান। পরে প্রায় এক ঘণ্টা পর তার স্বজনেরা বাসায় এসে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসা শেষে তিনি সাময়িকভাবে সুস্থ হন।

ভুক্তভোগী স্বামী মো. হানিফ জানান, এর আগেও তার স্ত্রী তাঁকে নির্যাতন করেছেন। সর্বশেষ ঘটনায় তিনি ও তার পরিবার প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9