বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ

১৩ এপ্রিল ২০২৬, ০২:০০ PM
জাহেদ উর রহমান

জাহেদ উর রহমান © সংগৃহীত

তরুণ প্রজন্মকে বিসিএস ‘অসুখ’ থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে‎ বয়সসীমাও কমানোর পাশাপাশি পরীক্ষা আরও হার্ড করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর সোনারগাঁওয়ে গ্রিডলক থেকে শাসনব্যবস্থার নবায়ন: বিপিএসসি সংস্কার প্রতিবেদনের উদ্বোধন অনুষ্ঠানে এমন কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, বিসিএস পরীক্ষার বর্তমান কাঠামোর কারণে দেশের তরুণদের একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে একই পরীক্ষার পেছনে ব্যয় করছে, যা তাদের উৎপাদনশীল জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি মনে করেন, অনেক প্রার্থী শুরুতেই বুঝতে পারেন না যে এই পরীক্ষা তাদের জন্য উপযোগী কি না।

ডা. জাহেদ বলেন, অনেক তরুণকে দেখা যায় ভালো চাকরি রেখে চাকরির বয়স যত দিন আছে তত দিন বিসিএস ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন। আবার অনেককে বিসিএস পরীক্ষা দিতে দিতে ব্যর্থ হয়ে হতাশায় নিমজ্জিত হচ্ছেন। আবার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের টেবিলে দেখা যায় বিসিএসের বই। তরুণদের জীবনের বড় একটা সময় খেয়ে ফেলছে বিসিএস। এই ‘অসুখ’ থেকে বের হতে হবে।

‎বিসিএস পরীক্ষা আরও প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণের বয়স কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিসিএসে ইনসেনটিভ কমাতে হবে। বয়সসীমাও কমানোর পাশাপাশি পরীক্ষা আরও হার্ড করতে হবে। অনেক তরুণ বুঝে না, পরীক্ষা হার্ড করলে তাদের লাভ। কারণ, একবার পরীক্ষা দিয়ে যখন দেখবে সে বিসিএসের যোগ্য নয়, তখন অন্য পথে যাবে। এটা করতে গিয়ে অনেকের বিরাগভাজন হতে হবে।

বিসিএস পরীক্ষার ভাইভা পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডা. জাহেদ। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কিছুদিন বিসিএসের ভাইভা বোর্ডে ছিলাম। তখন অনেক পরীক্ষার্থীকে তাঁর মেজর বিষয় থেকে প্রশ্ন করেছি, কিন্তু ভালো উত্তর পাইনি।

‎তিনি বলেন, শুধু ছোটখাটো পরিবর্তন নয়, প্রয়োজনে কঠোর ও ‘সার্জারির মতো’ সিদ্ধান্ত নিতে হবে। সব ডিজিজে (রোগে) মেডিসিন কাজ করে না, মাঝেমধ্যে সার্জারিও লাগে। সার্জারি পেইনফুল হলেও কার্যকর। তাই মাঝেমধ্যে কিছু পেইনফুল সময়ের মধ্যে নিয়ে যেতে হবে। এতে অনেকের হয়তো অপ্রিয় হতে হবে।

ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে ফের গুগল ফরমে তথ্য দেওয়ার সুযোগ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাজা অবরোধ ভাঙতে ফের সমুদ্রে ভাসছে ‘ফ্রিডম ফ্লোটিলা’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সামনে এনসিপি, পেছনে আওয়ামী লীগ, মাঝে খেলছে জামায়াত: রাশেদ খ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9