স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি বিকসকপের

১০ নভেম্বর ২০২০, ০১:৩৯ PM
বিকসকপের লোগো

বিকসকপের লোগো © ফাইল ফটো

দেশে দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর এবার শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে তা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ (বিকসকপ)। একই সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদেরকে আর্থিক সহায়তার দাবিও জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার( ১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের চেয়ারম্যান এম ইকবাল রাহার চৌধুরী।

এ সময় তিনি বলেন, গত ১৬ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় আমরাও কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই সাথে সাথে আমারে প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করি। যা এখনও বন্ধ রয়েছে। আরো কত দিন বন্ধ থাকবে জানা নেই।

ইকবাল রাহার চৌধুরী বলেন, এই সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের মাসিক টিউশন ফিয়ের ওপর নির্ভরশীল এবং ৯৯ শতাংশ ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত ও পরিচালিত। শিক্ষার্থীদের মাসিক টিউশন ফিয়ের ৪০ শতাংশ বাড়ি ভাড়া, ৪০ শতাংশ শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের বেতন, বাকি ২০ শতাংশ গ্যাস বিল, বাণিজ্যিক হারে বিদ্যুৎ ও পানির বিলসহ অন্যান্য খরচ নির্বাহ না হওয়ায় অনেক প্রতিষ্ঠানে ভর্তুকি দিতে হয়।

তিনি আরও বলেন, এমন অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন আমাদের দাবি দুইটি মেনে নেন।

 

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬