বাংলাদেশের ওপর মালয়েশিয়ায় নিষেধাজ্ঞা বহাল

০৭ নভেম্বর ২০২০, ০৮:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশের নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানিয়েছে ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন। শনিবার (০৭ নভেম্বর)এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা। চলমান করোনাভাইরাসের কারণে এই নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি।

বিজ্ঞপ্তিতে তারা বলেছে, বাংলাদেশসহ ২৩টি দেশে করোনা ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি, সেসব দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে অথবা জরুরি প্রয়োজেনে মালয়েশিয়ার ইমিগ্রেশনের অনুমতি নিয়ে সে দেশে প্রবেশ করা যেতে পারে। আর যেসব কর্মীর ভিসার মেয়াদ ফুরিয়েছে, ভিসা কার্যক্রম পুনরায় চালু হলে মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে কোম্পানি অনুরোধ করতে পারে।

মালয়েশিয়ায় প্রবেশে যেসব দেশের নাগরিকদের ভিসা সাময়িকভাবে বন্ধ রয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, ভারত, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, ইরান, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।

ট্যাগ: করোনা
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬