অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল

২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ PM
অধ্যাপক সোহেল ও মাউশি লোগো

অধ্যাপক সোহেল ও মাউশি লোগো © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত থেকে চলতি দায়িত্ব পেয়েছেন অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বর্তমানে অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বের পাশাপাশি (মাধ্যমিক) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তবে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর তিনি একান্ত সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। শিক্ষার গুরুত্বপূর্ণ এই দপ্তরে নিয়মিত মহাপরিচালক না থাকায় তাকে এই চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মহাপরিচালক চলতি দায়িত্বে পদায়ন করা হলো। এছাড়া চলতি দায়িত্ব কোন পদোন্নতি নয়; এ চলতি দায়িত্ব প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না।

সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িতের আদেশটি বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬