যুক্তরাষ্ট্রের নির্বাচন গণতন্ত্রের নোংরা চেহারা প্রকাশ করেছে: মেনন

০৭ নভেম্বর ২০২০, ০১:১৬ PM
রাশেদ খান মেনন

রাশেদ খান মেনন © ফাইল ফটো

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন বুর্জোয়া গণতন্ত্রের ক্লেদ এবং নোংরা চেহারা প্রকাশ করেছে।’ শুক্রবার (৬ নভেম্বর) অনলাইনে ঢাকা মহানগর কমিটির উদ্যোগে দলের সাবেক সভাপতি শ্রমিকনেতা আবুল বাশারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেনন বলেন, ‘মার্কিন নির্বাচনের পর গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তাদের আর সবক দেওয়া চলে না। বুর্জোয়া গণতন্ত্রের এই অসারতা সম্পর্কে আবুল বাশার তার জীবদ্দশায় বলেছেন, সমাজতন্ত্রের জন্য সারাজীবন লড়েছেন। তিনি শ্রমিক শ্রেণিকে অর্থনৈতিক দাবি-দাওয়া থেকে রাজনৈতিক লড়াইয়ে নিয়ে এসেছেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে চট্টগ্রামের শ্রমিকদের ভূমিকা তার বড় প্রমাণ।’

তিনি আরো বলেন, ‘আবুল বাশার বেঁচে থাকলে পাটকল বন্ধ করার অসাংবিধানিক সিদ্ধান্ত গ্রহণের সাহস হতো না সরকারের। তার নেতৃত্বে শ্রমিকরা বিএনপি ও জাতীয় পার্টির বি-রাষ্ট্রীয়করণ ঠেকিয়েছিল। বর্তমান সময়ে তার নেতৃত্ব শুধু শ্রমিকদের আন্দোলনেই নয়, গণতান্ত্রিক আন্দোলনের জন্যও প্রয়োজন ছিল।’

দলের ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ শমশির, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, শ্রমিকনেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
  • ০২ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ‘ইন্টারেস্টিং’ …
  • ০২ মার্চ ২০২৬
ফের বাড়ল সোনার দাম, এবার ভরি কত?
  • ০২ মার্চ ২০২৬
বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের …
  • ০২ মার্চ ২০২৬
লেবাননে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ
  • ০২ মার্চ ২০২৬
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: আনাদোলু এজ…
  • ০২ মার্চ ২০২৬