হাজী সেলিমের ছেলেসহ চারজনের নামে মামলা

২৬ অক্টোবর ২০২০, ০১:১৮ PM
নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান ও ইরফান সেলিম

নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান ও ইরফান সেলিম © ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডিতে নৌ-বাহিনীর এক অফিসারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান।

মামলার বিষয়টি নিশিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া। তিনি বলেন, নৌ-বাহিনীর এক অফিসারকে মারধরের অভিযোগে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম (৩৭), তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ (৩৫), হাজী সেলিমের মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু (৪৫), গাড়িচালক মিজানুর রহমানসহ (৩০) অজ্ঞাতপরিচয়ের দুই/তিনজনকে আসামি করা হয়েছে।

এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে কলাবাগান ক্রসিং এর কাছে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। মারধরের ঘটনার পর পর গাড়িটি ফেলে এর নম্বর প্লেট ভেঙে চলে যান হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ডরা। গাড়ির নম্বর- ঢাকা মেট্টো- ঘ ১১-৫৭৩৬।

রোববার রাতে ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক আবদুল্লাহ জাহিদ বলেন, ওই গাড়িটি সাংসদ হাজী সেলিমের। তিনি গাড়িতে ছিলেন না। তার ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন। পুলিশ সাংসদের গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল রাতেই ধানমন্ডি থানায় নিয়ে যায়।

 

 

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি, আবেদন শেষ ৮ ফেব্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ড্রাইভার সংকটে বন্ধ জাবিপ্রবির বাস, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
রেকর্ড ভাঙার পর স্বর্ণের দামে বড় পতন, এবার ভরি কত?
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিটি ইজারা ইস্যুতে কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপির বি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬