৯০ হাজার টাকা দামের ল্যাপটপ ৩৫০ এমপি

২৫ অক্টোবর ২০২০, ১০:৪৮ PM
প্রতীকী

প্রতীকী

প্রায় ৯০ হাজার টাকা দামের ল্যাপটপ পাচ্ছেন সংসদ সদস্যরা। এইসঙ্গে পাচ্ছেন প্রায় ২০ হাজার টাকা দামের একটি প্রিন্টার মেশিনও। সেই প্রিন্টার মেশিনে স্ক্যানিংও করা যাবে। ৩৫০ জন এমপিকে পর্যায়ক্রমে এসব দেয়া হবে। ইতোমধ্যে সংসদ ভবন থেকে তাদের মধ্যে ল্যাপটপ ও প্রিন্টার বিলি ‍শুরু হয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এমপিদের দাপ্তরিক কাজে ব্যবহারের লক্ষ্যে ‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানব সম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ল্যাপটপ ও প্রিন্টার দেওয়া হচ্ছে। এজন্য এমপিদের কাছে চাহিদাপত্রও চাওয়া হয়েছিল।

সংসদের সিনিয়র সচিব ড . জাফর আহমেদ খান স্বাক্ষরিত চিঠিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চাহিদাপত্র চাওয়া হয়েছিল। সেই চাহিদাপত্র অনুযায়ী ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বারের সংসদ ভবনস্থ কার্যালয় থেকে এগুলো বিলি করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, মন্ত্রণালয় ল্যাপটপ ও প্রিন্টার কিনলেও বিতরণ করছে সংসদে আইটি বিভাগ। এর মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল জানান, এখনও সবগুলো ল্যাপটপ ও প্রিন্টার আসেনি। তবে পর্যায়ক্রমে এগুলো আসবে।

এর আগে বিগত দশম জাতীয় সংসদের শুরুর দিকে সংসদ সদস্যদের ল্যাপটপ দেওয়া হয়েছিল। তাদের তথ্য প্রযুক্তিমুখী করার জন্য ওই ল্যাপটপ দেওয়া হয়। তবে ফেরত দেওয়ার শর্তে ল্যাপটপ দেওয়া হলেও পরে আর তা ফেরত পাওয়া যায়নি।

মন্ত্রণালয় ল্যাপটপ ও প্রিন্টার কিনলেও বিতরণ করছে সংসদের আইটি বিভাগ। এর মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল বলেন, আমরা এখনো সবগুলো ল্যাপটপ ও প্রিন্টার পাইনি। তবে পর্যায়ক্রমে এগুলো পাব। তিনি বলেন, এমপিদের জন্য এইচপি এলিট বুক কেনা হয়েছে। আর প্রিন্টার কেনা হয়েছে লেজার জেট প্রো মডেলের।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence