পুলিশ ‘জনবান্ধব’ বাহিনী হয়ে উঠছে: স্বরাষ্ট্রমন্ত্রী

০১ অক্টোবর ২০২০, ০৯:৪৭ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান © ফাইল ফটো

খারাপ পরিস্থিতি মোকাবিলা করে পুলিশ ধীরে ধীরে জনবান্ধব বাহিনীতে রূপান্তরিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যখনই জনগণ কোনো বিপর্যয় ও অসহায় পরিস্থিতির মুখোমুখি হয়, তখন বাংলাদেশ পুলিশ তাদের পাশে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সভাপতিত্বে এক অনুষ্ঠানে আসাদুজ্জামান এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা এবং জঙ্গিবাদ দমনে পুলিশের সক্রিয় ভূমিকা আমাদের বঙ্গবন্ধুর সেই জনতার পুলিশের কথা স্মরণ করিয়ে দেয়।

পুলিশের প্রশংসা করে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পুলিশ ধীরে ধরে এবং সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর জনতার পুলিশ এবং প্রধানমন্ত্রীর জনবান্ধব পুলিশে পরিণত হয়েছে। নাগরিক সেবার প্রতি তাদের দায়বদ্ধতা দেখে আমরা এখন পুলিশ সদস্যদের নিয়ে গর্ব বোধ করি।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬