আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫০ PM
আন্দোলনরত সৌদি প্রবাসীরা

আন্দোলনরত সৌদি প্রবাসীরা © সংগৃহীত

বাংলাদেশি প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব। আগামী রোববার থেকে নতুন ভিসা ইস্যু করা যাবে। এ ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ফ্লাইটের অনুমতিও দেয়া হয়েছে। ফলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ফ্লাইট সংক্রান্ত যে জটিলতা সৃষ্টি হয়েছিল, এর অবসান হচ্ছে বলে আশা করা যাচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, সৌদি আরবে চার দিন বর্ধিত ছুটি ছিল। আজকেই খুলেছে। সৌদি আরবের যারা খোঁজ রাখেন তাদের এটা জানা উচিত (কোনো ‘ছাত্র অধিকার আন্দোলন’ এটা জানার কথা নয়)।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লেখেন, সৌদি সরকার আমাদের অনুরোধের প্রেক্ষিতে নিচের সিদ্ধান্তগুলো নিয়েছে-

* আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত (মানে আজ থেকে আরও ২৪ দিন) বর্ধিত করা হয়েছে।

* বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট চারটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।

* ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস রোববার থেকে খোলা থাকবে। যেখানে কোভিড-১৯ সংক্রান্ত নতুন নিয়মাবলি মেনে কনসুলার সেবা প্রদান করা হবে।

ট্যাগ: আন্দোলন
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
বিক্ষোভের পর উপাচার্যের নামফলকের নিচে ‘গুপ্ত’ লিখল নোবিপ্রব…
  • ২২ এপ্রিল ২০২৬
আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬