প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে

২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় ১১ হাজারের বেশি প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফল রাত ১০টার মধ্যে প্রকাশ করা হবে। ফল ওয়েবসাইটে আপলোডের কাজ চলছে।

বুধবার (২২ এপ্রিল) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘ফল প্রকাশ নিয়ে আমাদের আইটি টিম কাজ করছে। আমরা এখনো অফিসে আছি। আশা করছি রাত ১০টার মধ্যে ফল প্রকাশ করতে পারব।’

এর আগে গত শনিবার রাজধানীর নয়টি কেন্দ্রে চার শিফটে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬