বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:০১ PM
রিছাং ঝর্ণা

রিছাং ঝর্ণা © ফাইল ফটো

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ঝর্ণার পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবস্থিত রিছাং ঝর্ণায় এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম মলাই জ্যোতি চাকমা (১৪)। সে খাগড়াছড়ি পুলিশ লাইনস্ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। মলাই খাগড়াছড়ির স্লুইস গেট আনন্দনগর এলাকায় মা ও একমাত্র বোনের সাথে ভাড়া বাড়িতে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া জানান, একই স্কুলে পড়ুয়া দুই বন্ধুকে সাথে নিয়ে রিছাং ঝর্ণায় ঘুরতে আসে মলাই জ্যোতি চাকমা। এ সময় রিছাং ঝর্ণার উপর থেকে লাফ দিলে ঝর্ণার গভীরে পানিতে ডুবে মারা যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে বেলা ২টার দিকে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
close