মানুষের জন‌্য কিছু করতেই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন: প্রধানমন্ত্রী

২১ আগস্ট ২০২০, ১০:৫১ AM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের জন্য কিছু করতেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এছাড়া ২১শে আগস্ট যে ঘটনা ঘটেছে তাতে আমার বাঁচার কথা নয়। আজ ভয়াল সেই ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার ১৬তম বার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (২১ আগষ্ট) সকালে আয়োজিত এক আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর নানা অত্যাচার নির্যাতন শুরু হয়। সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলাসহ দেশের ৫ শতাধিক স্থানে বোমা হামলা, সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে আমরা যখন বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও র‌্যালি করতে যাই, সেই সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলেন খালেদা জিয়া ও তারেক রহমান। এই হামলা চালিয়ে আমাকে হত্যা করাই ছিল তাদের প্রধান টার্গেট।

শেখ হাসিনা বলেন, প্রত্যেকটা ঘটনা ঘটার আগে খালেদা জিয়া যে ভবিষ্যদ্বাণী ও বক্তব্য রেখেছিলেন, সেগুলোই তার প্রমাণ। কোটালীপাড়ায় বোমা হামলার আগে তিনি বলেছিলেন, ১০০ বছর ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ। আবার ২১ আগস্ট বোমা হামলার আগে খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা কোনো দিন বিরোধী দলের নেতা হতে পারবেন না। এ বক্তব্যগুলো প্রমাণ করে যে এই গ্রেনেড হামলার সঙ্গে তারা জড়িত। তাছাড়া আলামত নষ্ট করা একটি প্রধান প্রমাণ।

আলোচনা সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের ২১শে আগস্ট শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড 
  • ১৫ এপ্রিল ২০২৬
সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি
  • ১৫ এপ্রিল ২০২৬
বৈশাখী কনসার্ট ইস্যুতে সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে রড…
  • ১৫ এপ্রিল ২০২৬
‘ফুল চাই না, দোয়া করবেন’-যবিপ্রবি উপাচার্য
  • ১৫ এপ্রিল ২০২৬
অবৈধ বালু পরিবহনের দায়ে দুটি ট্রাক জব্দ
  • ১৫ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা সংগ্রহে পরীক্ষকদের জরুরি নির্দেশনা বোর…
  • ১৫ এপ্রিল ২০২৬