দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড 

১৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ PM
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মদন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মদন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী © সংগৃহীত

নেত্রকোনার মদনে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয় এবং পরে আদালত জরিমানাসহ এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী। 

দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের দশআশি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে পলাশ মিয়া ও একই জেলার কেন্দুয়া উপজেলার শাগলী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে টিটু মিয়া। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পলাশ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছে। গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার দুপুরে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় পলাশ ও টিটুকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। 

পরে মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক দুজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা করেন। এ সময় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক আল আমিনসহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। 

মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ৮০০ জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বাস্থ্যের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লাইব্রেরিতে তিন…
  • ১৬ অক্টোবর ২০২৬
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভি…
  • ১৬ অক্টোবর ২০২৬
যে তিন পেশার সামনে টিকতে পারবে না এআই
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য
  • ১৬ অক্টোবর ২০২৬