শিক্ষক-শিক্ষার্থীদের আনা ফুল ফিরিয়ে দিলেন যবিপ্রবি নতুন উপাচার্য

১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ PM
অধ্যাপক ড. ইয়ারুল কবির

অধ্যাপক ড. ইয়ারুল কবির © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. ইয়ারুল কবির। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে অভিনন্দন জানাতে আসলে তিনি সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘ফুল চাই না, আমার জন্য দোয়া করবেন যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।’

এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। যোগদানের আনুষ্ঠানিকতা শুরুর আগে অধ্যাপক ড. ইয়ারুল কবির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিফলকে শ্রদ্ধা জানান। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীনসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

যবিপ্রবিকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার কেন্দ্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে নবনিযুক্ত উপাচার্য বলেন, ‘যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। আমাদের এই সাফল্যকে আরও বেগবান করতে হবে। অনেক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব থাকলেও এই বিশ্ববিদ্যালয়টিই ছিল আমার প্রথম পছন্দ।’ যোগদানের আনুষ্ঠানিকতা শেষে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে ক্যাম্পাস প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ করেন।

অধ্যাপক ড. ইয়ারুল কবির একজন প্রথিতযশা গবেষক ও শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও কুয়েত বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়া জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশে পোস্ট-ডক্টরাল গবেষণা ও পরিদর্শক বিজ্ঞানী হিসেবে কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই খ্যাতিমান এই বিজ্ঞানীর।

প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬