অবৈধ বালু পরিবহনের দায়ে দুটি ট্রাক জব্দ

জব্দ করা ট্রাক

জব্দ করা ট্রাক © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভূজপুর নগর বাজার ও সন্দ্বীপ নগর এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করা হয়। 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি দুটি ড্রাম ট্রাক জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বিপুল চন্দ্র দে বলেন, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি ড্রাম ট্রাকসহ বালু জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬