সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি

১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৫ PM
তালা ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোর চক্র

তালা ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোর চক্র © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান সুলতানের বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোর চক্র টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র ঘরের প্রধান ফটকের তিনটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের ভেতর থেকে টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি সকালে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বাড়িটি গফরগাঁওয়ের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে পরিচিত।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান গনমাধ্যকে বলেন, ‘এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের পারিবারিক এই বসতবাড়িতে অতীতে কখনো এমন ঘটনা ঘটেনি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাণী ও প্রকৃতির প্রতি ভালোবাসা দেখাতে ও যত্নশীল হতে আহ্বা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৮ সেপ্ট…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9