এসএসসি পরীক্ষার খাতা সংগ্রহে পরীক্ষকদের জরুরি নির্দেশনা বোর্ডের

১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪২ PM
বোর্ড পরীক্ষার খাতা ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

বোর্ড পরীক্ষার খাতা ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (১৫ এপ্রিল) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের লক্ষ্যে eTIF ডাটা থেকে প্রধান পরীক্ষক/পরীক্ষক নিয়োগ দেওয়া হয়। বোর্ড থেকে নিয়োগকৃত প্রধান পরীক্ষক/পরীক্ষকদের উত্তরপত্র সংগ্রহের জন্য তারিখ ও সময় উল্লেখপূর্বক মোবাইল ফোনে এসএমএস করা হয়। কিন্তু লক্ষ্য করা গেছে অনেক প্রধান পরীক্ষক/পরীক্ষক নির্ধারিত তারিখে উত্তরপত্র গ্রহণ করেন না ফলে পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে জটিলতার সৃষ্টি হয়।

এতে আরও বলা হয়, এ অবস্থায় ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক নিয়োগকৃত প্রধান পরীক্ষক/পরীক্ষদের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের লক্ষ্যে নির্ধারিত তারিখ ও সময়ে বোর্ডে উপস্থিত হয়ে উত্তরপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। উপর্যুক্ত কারণ ব্যতিরেকে কোনো প্রধান পরীক্ষক/পরীক্ষক অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি অতীব জরুরি বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। 

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬