মেয়ে সেজে ছাত্রীদের সঙ্গে প্রেম করতেন ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি

১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৭ PM
সিরিয়াল রেপিস্ট’ রাশেদুল ইসলাম রাব্বি

সিরিয়াল রেপিস্ট’ রাশেদুল ইসলাম রাব্বি © টিডিসি ফটো

রাজধানীতে উপহারের প্রলোভন দেখিয়ে এবং নারী কণ্ঠে কথা বলে স্কুল-কলেজপড়ুয়া ছাত্রীদের ফাঁদে ফেলে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (২৫) নামের এক ‘সিরিয়াল রেপিস্ট’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের লৌহজংয়ের বাসিন্দা রাব্বি অত্যন্ত সুকৌশলে ফেসবুকে নারীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে মিরপুর এলাকার ছাত্রীদের টার্গেট করত। চতুর এই যুবক নারী কণ্ঠে কথা বলে তাদের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তুলত। একপর্যায়ে ‘ফ্যামিলি মিট-আপ’ বা ‘উপহার’ দেওয়ার কথা বলে ছাত্রীদের যাত্রাবাড়ীর দনিয়া ও বর্ণমালা স্কুল সংলগ্ন এলাকায় তার নির্দিষ্ট আস্তানায় ডেকে নিত।

সেখানে পৌঁছানো মাত্রই ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করত এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখত। পরে ওই ভিডিও পর্ন সাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করত এবং নিয়মিত মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এমনকি অনেকের মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নিত সে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দুই মাসেই রাব্বি অন্তত ১৩ জন তরুণীকে একইভাবে নির্যাতন করেছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১০টি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আরও জানায়, রাব্বি এতটাই ধুরন্ধর যে, তার বর্তমান স্ত্রীকেও সে একইভাবে ফাঁদে ফেলে বিয়ে করেছিল।

গ্রেপ্তারের সময় রাব্বির কাছ থেকে ৫ জন ভুক্তভোগীর ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ইতিমধ্যে ৩টি মামলা করা হয়েছে। আরও তথ্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

পুলিশের ধারণা, রাব্বির শিকার হওয়া নারীর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এ ধরনের অপরাধের শিকার অন্য কাউকে ভয় না পেয়ে পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬