নৌকা ডুবে তিন ভাইবোনের মৃত্যু, নিখোঁজ ২

০৪ আগস্ট ২০২০, ০৪:৩১ PM

© ফাইল ফটো

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরমাস্তুল চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, হনুফা (৩৭), তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)। নিখোঁজ রয়েছেন হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরমাস্তুল চরপাড়া বিলে হঠাৎ করেই ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে হনুফা বেগম তার বোন রোকসানা বেগম ও ছোট ভাই রিয়াজুলের মৃত্যু হয়। তবে নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হককে জীবিত উদ্ধার করা হয়। এ সময় নিখোঁজ হন হনুফার মেয়ে মিথিলা ও রোকসানার ছেলে শান্ত। নৌকার মাঝি ছিলেন মনির হোসেন। তিনি হনুফার বোনের ছেলে। ঈদ উপলক্ষে মনিরদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তারা।

প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন , ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছ…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
  • ২০ এপ্রিল ২০২৬
নেত্রকোনার জালিয়া হাওরের বোরো ফসল হুমকিতে, ঝুঁকিতে বেড়িবাঁধ
  • ২০ এপ্রিল ২০২৬