বায়তুল মোকাররমে হবে ঈদের ৬ জামাত

৩০ জুলাই ২০২০, ০৩:০২ PM

© ফাইল ফটো

আগামী শনিবার ১ আগস্ট সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। দেশে করোনা পরিস্থিতিতে এদিন যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবে। যদিও করোনা ভাইরাসের কারণে জাতীয় ঈদগাহে এবারও পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজের ৬টি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব জামাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় মসজিদে ঈদের নামাজের সময়সূচি, ইমাম ও মুকাব্বিরগণের দায়িত্ব পালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।

জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর সেখানে পর্যায়ক্রমে আরও ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৫০ মিনিটে। তৃতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে। চতুর্থ জামাত সকাল ৯টা ৩৫ মিনিটে। পঞ্চম জামাত সকাল ১০টা ৩০ মিনিটে। ষষ্ঠ ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা ১১টা ১০ মিনিটে।

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬