দুই হাজার নতুন চিকিৎসক নিয়োগ হচ্ছে না

২৮ জুলাই ২০২০, ১০:৫৪ PM

© ফাইল ফটো

দেশে চলমান কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় আরও দুই হাজার সহকারী সার্জন পদ সৃষ্টি করা হলেও আপাতত সেই নিয়োগ হচ্ছে না। জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।

জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৪৭০টি উপজেলা হাসপাতালে সহকারী সার্জন (ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ইন্ডোর মেডিকেল অফিসার, রেডিওলজিস্ট ও অ্যানেস্থিসিয়া) পদে চিকিৎসক নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমতিসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সেই দুই হাজার চিকিৎসক নিয়োগের স্মারকটি বাতিল করা হয়।

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬