ভারত থেকে প্রথম কন্টেইনারবাহী ট্রেন এল বাংলাদেশে

২৬ জুলাই ২০২০, ০৭:৩৪ PM

© সংগৃহীত

বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথমবারের মতো রেল কন্টেইনারে আমদানি বাণিজ্য শুরু হয়েছে। যদিও দু’দেশের মধ্যে আগে থেকেই যাত্রীবাহী ট্রেন চলাচল রয়েছে। তবে এবারই প্রথম ভারত থেকে বাংলাদেশের বেনাপোল দিয়ে কন্টেইনারবাহী ট্রেন চলাচল শুরু করেছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশন হয়ে ২৫টি ফ্ল্যাট ওয়াগনে ২০ ফুটের ৫০টি কন্টেইনার বাংলাদেশে প্রবেশ করেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান। তিনি বলেন, ভারত থেকে আসা প্রথম কন্টেইনারবাহী ট্রেনে জিলেট সেভিং ফোম, হেয়ার শ্যাম্পু, সেভিং ব্লেড, কটন ফেব্রিকস পণ্য এসেছে। ভারত থেকে এর আগে বাংলাদেশে কখনো কন্টেইনারবাহী ট্রেন আসেনি।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬