করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৮

২৪ জুলাই ২০২০, ০২:১৮ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জনের। মোট মারা গেছেন ২ হাজার ৮৩৬ জন।

শুক্রবার (২৪ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে তথ্য উপস্থাপন করে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, নতুন করে মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৭ জন। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৮ জন।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৭৪৪ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৫০ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১২ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। 

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘নিজেকে সুরক্ষিত রাখুন। পরিবারকে সুরক্ষিত রাখুন। মাস্ক পরার বিষয়ে মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই মাস্ক পরুন।’

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬