পীরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

২২ জুলাই ২০২০, ১০:৩৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লোকমান নামে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তি ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় গ্রামের মৃত মজিদুল্লাহ সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

আজ বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রেজাউল করিম জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করার খবর পেয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের দেওয়া মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এরই মধ্যে তারা প্রশাসনকে না জানিয়ে গোপনে ভেলাতৈড় গ্রামে লাশ দাফন করে ফেলেছে।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী নির্মল জানান, গত ১৬ জুলাই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। ১৯ জুলাই ফলাফল করোনা পজেটিভ ধরা পড়ে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি।

ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬