ক্লাইমেট ভালনারেবল ফোরামের শুভেচ্ছা দূত হলেন সায়মা ওয়াজেদ

২২ জুলাই ২০২০, ০১:২৮ PM

© ফাইল ফটো

অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদকে ক্লাইমেট ভালনারেবল ফোরাম শুভেচ্ছা দূত হিসেবে মনোনয়ন দিয়েছে। ওই ফোরাম সায়মা ওয়াজেদ ছাড়াও আরও তিনজনকে দূত হিসেবে মনোনয়ন দিয়েছে।

তারা হচ্ছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লোরেন লাগার্দা ও ডিআর কঙ্গো’র জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টুসি মোপানো-মোপানো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের প্ল্যাটফর্ম ক্লাইমেট ভালনারেবল ফোরামে সম্প্রতি প্রেসিডেন্ট পদ পায় বাংলাদেশ। আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবে বাংলাদেশ। সেখানে জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ বেশি ক্ষতির সম্মুখীন তাদের বিষয়ে কথা বলবে।

রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষক ও গবেষকদের স্কলারশিপ দিচ্ছে ইতালি, করুন আব…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি’র দাবিতে শাহবাগে অবস্থান সম…
  • ১৭ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬