করোনা: সক্রিয় রোগীর তালিকায় বাংলাদেশ দ্বিতীয়

১১ জুলাই ২০২০, ০৯:১৬ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যার দিক থেকে এশিয়া অঞ্চলের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রথমে রয়েছে ভারত। আর তালিকার তিন নম্বরে রয়েছে পাকিস্তানের নাম। শনিবার (১১ জুলাই) রাত ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের প্রকাশিত পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম অবস্থানে থাকা ভারতে বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ২১৪ জন। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯০ হাজার ৭৯০ জন। আর পাকিস্তানে সক্রিয় রোগীর সংখ্যা ৮৮ হাজার ৯৪ জন।

বৈশ্বিক হিসাবে করোনা সক্রিয় রোগীর সংখ্যায় প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ব্রাজিল, তৃতীয় ভারত, চতুর্থ রাশিয়া, পঞ্চম দক্ষিণ আফ্রিকা, ষষ্ঠ পেরু, সপ্তম বাংলাদেশ, অষ্টম পাকিস্তান, নবম মেক্সিকো এবং দশম কলম্বিয়া।

ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬