করোনায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকের মৃত্যু

১১ জুলাই ২০২০, ১২:৪৩ PM

© সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে ছিলেন।

তিনি সিরাজগঞ্জের জেলা প্রশাসক, রাজশাহী বিভাগের পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ছিলেন। আমিনুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬