নতুন পদ সৃষ্টিসহ ৬ দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

০৯ জুলাই ২০২০, ০১:৪২ PM

© সংগৃহীত

গ্রেড উন্নয়ন, নতুন পদ সৃষ্টিসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারাদেশে সব সরকারী-বেসরকারি হাসপাতাল, ইনস্টিটিউটে একযোগে ২ ঘণ্টার কর্মবিরতি চলছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি দুপুর ১টা পর্যন্ত চলার কথা রয়েছে।

সংগঠনটির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল শাখাও একই সময়ে হাসপাতালের বাগান গেটে মানববন্ধন করে। ছয় দফা দাবি হলো-

১. প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্টকে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান ও মেডিকেল টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টি।

২. মেডিকেল টেকনোলজিস্টদের বেতন স্কেল ১১ম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ।

৩. ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরণ।

৪. স্বেচ্ছাসেবক/অস্থায়ী/মাস্টাররোলের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধকরণ।

৫. সুপ্রিমকোর্টের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ

মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট (One Umbrella Concept) বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষাবোর্ডে সংশ্লিষ্টদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ডে থেকে পাসকৃতদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেওয়া।

৬. সম্প্রতি অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশের আলোকে ১৪৫ জন নিয়োগ পাওয়া মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগপত্র বাতিলকরণ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান।

সংগঠনটির ঢামেক হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা এর আগে আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য দুই দফা স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান ধর্মঘট পালন করেছে। ৫ জুলাই সকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে আমাদের সেই অবস্থান ধর্মঘট। পরবর্তীতে ৬, ৭ ও ৮ জুলাই আমরা জনসংযোগ করি।

তিনি বলেন, সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজ এই ২ ঘণ্টা কর্মবিরতি চলছে। ঢাকা মেডিকেলসহ দেশের সব হাসপাতাল, ইনস্টিটিউটেই এই দুই ঘণ্টা কাজ বন্ধ রয়েছে। আমাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬