করোনায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালকের মৃত্যু

০৫ জুলাই ২০২০, ০৭:৫১ PM
অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার

অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার (৭৮) মারা গেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য।

রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অধ্যাপক আনোয়ার ঢাকা মেডিকেল কলেজের ১৯৬১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

চাকরি জীবনে অধ্যাপক আনোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সাবেক আইপিজিএমআরের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ এবং বারডেমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬