করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন

০৪ জুলাই ২০২০, ০২:৩২ PM

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় করোনাভাইরাসে ২৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শনিবার এই তথ্য জানানো হয়।

সব মিলিয়ে দেশে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা যাওয়া ২৯ জনের মধ্যে ২১ জন পুরুষ, ৮ জন নারী।

গতকাল শুক্রবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ১১৪ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪২ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আজকের ব্রিফিংয়ের তথ্যমতে, ১৪ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৪ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪টি নমুনা। দেশে ৭১টি ল্যাবের (পরীক্ষাগার) মধ্যে ৬৫টির পরীক্ষার ফল পাওয়া গেছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, করোনার সময়ে আমাদের অন্তত আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। যা শারিরীক ও মানসিক সুস্থতার জন্য খুব প্রয়োজন। এছাড়া অবসর সময়ে নিজেকে কাজে ব্যস্ত রেখে এবং বিনোদনে অংশ নেয়া যেতে পারে।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬