করোনা শনাক্তে বিশ্বে ৮ম বাংলাদেশ

০৩ জুলাই ২০২০, ১০:০৯ PM

© ফাইল ফটো

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত এক সপ্তাহে নতুন করে করোনাভাইরাস আক্রান্তদের র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৮ম স্থানে উঠে এসেছে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে সংস্থাটি। ডব্লিউএইচওর দেশ, এলাকা ও অঞ্চল ভিত্তিক তৈরি মহামারি ড্যাশবোর্ড অনুসারে, বাংলাদেশে গত সাত দিনে নতুন করে ২৬,৫৯৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

সপ্তাহে নতুন করে শনাক্তদের তালিকায় ৩ লাখ ৪ হাজার ১৫৬ আক্রান্ত নিয়ে যুক্তরাষ্ট্র প্রথম অবস্থানে রয়েছে। এ সপ্তাহে ২ লাখ ৬০ হাজার ১২২ জন শনাক্ত নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

দক্ষিণ এশিয়ার দেশ ভারত তালিকার তিন নম্বরে উঠে এসেছে। দেশটিতে গত একসপ্তাহে ১ লাখ ৩১ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। আর ৪৭,৫৩৭ ও ৪৭,১৩৭ নতুন শনাক্ত নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া।

এক সপ্তাহের মধ্যে নতুন করে শনাক্ত ২৫ হাজার ৪৭৭ জন নিয়ে ষষ্ঠ অবস্থানে চিলি এবং ২৬,৯৫৮ শনাক্ত নিয়ে সৌদি আরব আছে সপ্তম অবস্থানে।

এদিকে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ নতুন করে ৩১১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এসময়ে মারা গেছেন ৪২ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এখনও পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন এবং ১৯৬৮ জনের মৃত্যু হয়েছে।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬