অনলাইন প্রক্রিয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগ

২৩ জুন ২০২০, ১০:০৩ PM

© ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়নের লক্ষ্যে আবেদন প্রক্রিয়া অনলাইনে করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

অনলাইন আবেদন প্রক্রিয়ার ফরম যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দিয়েছেন পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা। এছাড়া আবেদন ফরম প্রণয়ন এবং পরীক্ষা পদ্ধতিও সহজতর করার নির্দেশনা দেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ার আধুনিকায়ন সম্পর্কে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তাগণের সঙ্গে এক সভায় এ নির্দেশনা প্রদান করেন।

আইজিপি বলেন, কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধে একটি বাস্তবসম্মত পদ্ধতি অবলম্বন করতে হবে। কোন প্রার্থী যেন ভুয়া ঠিকানা বা ভুল তথ্য দিয়ে চাকরি না পায় সেজন্য প্রার্থীদের ভেরিফিকেশনের ক্ষেত্রে যথাযথ সিকিউরিটি ফিচারস অনুসরণ করতে হবে। যেন কোনো অসাধু চক্র কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।

আইজিপি বলেন, নিয়োগ প্রাপ্তদের জন্য দীর্ঘ মেয়াদি ও উন্নত প্রশিক্ষণের প‌রিকল্পনা গ্রহণ এবং তাদের ক্যারিয়ার প্ল্যান প্রস্তুত করে তা বাস্তবায়ন করতে হবে। এছাড়া সকল পদমর্যাদার পুলিশ কর্মকর্তার জন্য স্ট্র্যাটেজিক, অপারেশনাল এবং টেকটিক্যাল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

সভায় পু‌লিশ হেড‌কোয়ার্টা‌র্সের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬