ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি

০৫ জুন ২০২০, ০৮:০৫ AM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে তার শ্বাস কষ্ট বেড়েছে। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭ টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার সবশেষ আপডেট থেকে এ তথ্য জানানো হয়।

শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর

ফেসবুকের ওই পোস্টে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সক‌লে দোয়া কর‌বেন। ওনার শরীর ভা‌লো না। রাতে ওনার শ্বাস:কষ্ট ছিল। আপনা‌দের সক‌লের দোয়া উনার খুব প্র‌য়োজন।

উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর মেশিনে তার পরীক্ষা হয়। সেখানেও করোনাভাইরাস পজেটিভ আসে তার।

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬