৬৫ লাখ পিপিই নিচ্ছে যুক্তরাষ্ট্র, আজ গেল প্রথম চালান

২৫ মে ২০২০, ০৪:৪২ PM

© সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে দেড় লাখ পিপিই বা পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট রপ্তানি করেছে বাংলাদেশ। মোট ৬৫ লাখ পিস অর্ডারের মধ্যে এটি প্রথম চালান। আজ সোমবার (২৫ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, বাংলাদেশ আজ ১.৫ লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফতানি করা পিপিইর প্রথম অংশটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানের ছবি পোস্ট করে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন শাহরিয়ার আলম।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত উভয় দিক থেকেই সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখের কাছাকাছি। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৯ জন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close