মমতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন, খবর নিলেন ক্ষয়ক্ষতির

২২ মে ২০২০, ০৭:০৯ PM

© ফাইল ফটো

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করে সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী আজ শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করেন। এসময় পশ্চিমবঙ্গে আঘাত হানা সাইক্লোনে ক্ষয়-ক্ষতির বিষয়ে তাঁর কাছে জানতে চান। খবর: বাসস।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাইক্লোনে জান-মালের ক্ষয়-ক্ষতিতে মমতা বন্দোপাধ্যায়ের প্রতি সমবেদনা জানান এবং অচিরেই রাজ্য সরকার এই ক্ষতি পুষিয়ে উঠতে সমর্থ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আরও বলেন, সমবেদনা জ্ঞাপন করায় মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সুপার সাইক্লোন আম্পান গত বুধবার বিকেলে বাংলাদেশে আঘাত হানে। এর আগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬