আম্ফানের ক্ষয়ক্ষতির খোঁজ নিতে মমতাকে শেখ হাসিনার ফোন

২২ মে ২০২০, ১২:৩১ PM

© ফাইল ফটো

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষয়ক্ষতির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেন। সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি সহমর্মিতা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

প্রেস উইং থেকে বলা হয়, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ-খবর নেন এবং সহমর্মিতা জানান। 

বুধবার (২০ মে) পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্ফানে। তাণ্ডবে লণ্ডভণ্ড করে দিয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলী এবং পশ্চিম মেদিনীপুরের অনেক এলাকায়। হাজার হাজার কাঁচা বাড়ি ও গাছপালা ভেঙে গেছে আম্পানের ভয়াল থাবায়।

একইদিন বিকালে তীব্র ঝড়ো বাতাস আর বৃষ্টি ঝড়িয়ে সাগর থেকে উপকূলে উঠে আসে আম্ফান। এর মূল চোখ ভারতের দিকে। তবে বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা ও সুন্দরবন অংশের ওপর আঘাত করার পর আম্পানের বাংলাদেশ অংশটি উঠে আসে স্থলভাগে। 

ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
  • ১৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল তুরস্ক 
  • ১৩ মার্চ ২০২৬
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কত?
  • ১৩ মার্চ ২০২৬
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় যুবকের নাম
  • ১৩ মার্চ ২০২৬
আফগানিস্তানজুড়ে ফের বিমান হামলা চালিয়েছে পকিস্তান
  • ১৩ মার্চ ২০২৬
রামুতে সিএনজি-ডাম্পারের দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, আহত ৩
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081