ঈদের ছুটি ৩ দিন

১৪ মে ২০২০, ০৮:৩৩ PM

© সংগৃহীত

কর্মস্থল ত্যাগের উপর নিষেধাজ্ঞা রেখে তৈরি পোশাকসহ সকল খাতের শ্রমিকদের তিন দিনের ঈদের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত সরকার, মালিক এবং শ্রমিক ত্রিপক্ষীয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় শতভাগ বোনাস প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দর সর্বসম্মতিতে ঈদের ছুটি তিন দিন ২৩, ২৪, ২৫ মে দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া কোন শ্রমিক কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয়। মালিকগণ শ্রমিকদের চলতি মে মাসের বেতন নিয়ম অনুযায়ী জুন মাসের প্রথম সাত কর্ম দিবসের মধ্যে পরিশোধ করবেন।

পরে সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী ঈদের আগেই শতভাগ বোনাস প্রদানের আহ্বান জানান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

ত্রিপক্ষীয় সভায় সংসদ সদস্য আব্দুস সালাম মু্রশিদী এবং সফিউল ইসলাম মহিউদ্দিন, শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, শিল্প পুলিশ এর মহাপরিচালক আব্দুস সালাম, তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হকসহ বিভিন্ন মন্ত্রণালয়,সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close