কৃষকের ধান কেটে দিল কুমিল্লার সোনার বাংলা কলেজ

© টিডিসি ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে মাঠের পাকা ধান কাটা নিয়ে শ্রমিক সঙ্কটে পড়েছে অসহায়-দরিদ্র কৃষকরা। তাদেরই একজন দুলাল মিয়া। তার ধান কাটায় এগিয়ে এসেছে কুমিল্লা বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

রবিবার সকালে কলেজটির পক্ষ থেকে কৃষক দুলাল মিয়ার প্রায় ৫০ শতক জমির পাকা ধান কেটে দেওয়া হয়।

কৃষক দুলাল মিয়া বলেন, করোনার কারণে শ্রমিক পাচ্ছিলাম না। আমার জমিটি কলেজের পাশে। কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ স্যার বিষয়টি খেয়াল করলেন। আমাকে ডেকে বিষয়টি শুনলেন। পরে কলেজের অন্য স্যার ও ছাত্রদের নিয়ে আমার জমির ধান কেটে দেন।

তিনি বলেন, এখন বৃষ্টির সময়। এই মুহূর্তে ধান কাটতে না পারলে বৃষ্টিতে ফসল নষ্ট হতো। ধান কাটার ব্যবস্থা করে সেলিম রেজা সৌরভ স্যার অনেক বড় উপকার করলেন।

সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ জানান, এখন করোনা সংক্রমনের সময়। আমাদের ক্রান্তিকাল চলছে। সোনার বাংলা কলেজ শুধু শিক্ষা প্রসারেই নয় সামাজিক কাজেও দায়বদ্ধ। তারই অংশ হিসেবে রবিবার সকাল দশটায় কলেজের ৯ জন শিক্ষক, ৯ জন কর্মচারী এবং ১০ জন শিক্ষার্থী মিলে অসহায় কৃষক দুলাল মিয়ার প্রায় ৫০ শতক জমির পাকা ধান কেটে দেই।

ধান কাটায় অংশনেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো. মাসুদ পারভেজ, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আনোয়ার হোসেন, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. ফিরোজ মিয়া, বাংলা বিষয়ের প্রভাষক মো. সাইদুর রহমান, ইংরেজি বিষয়ের প্রভাষক মো. রাশেদুর রহমান, শরীরচর্চা শিক্ষক মো. আবুল কালাম আজাদ, জীববিজ্ঞান বিষয়ের প্রদর্শক মো. আবুল কালাম আজাদ, রসায়ন বিষয়ের প্রদর্শক মো. আব্দুস ছালাম। কর্মচারীদের মধ্যে মো. মহসীন, মো. ফয়সাল, মো. আছাদুর রহমান মোহন, নাছির উদ্দিন, জসিম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, নাইমুর রহমান রোমান, আনিছুর রহমান, আবুল কাশেম প্রমুখ।

জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close