জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫২ AM
 আবু হানিফ

আবু হানিফ © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। চিঠিতে তিনি, সরকারের সমালোচনা করায় আটক হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার মুক্তির দাবি করেন।

আজ মঙ্গলবার ( ৭ই এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এই চিঠিটি পোস্ট করেন তিনি।

চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন,"মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাকে জানাই সালাম। আমার এই খোলা চিঠি আপনার পর্যন্ত পৌছাবে কিনা জানি না,তারপরও আপনাকে লিখছি। 

আপনি দীর্ঘ সময় নির্বাসিত জীবনযাপন করেছেন। সেখানে থেকেও দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আপ্রাণ লড়াই করেছেন।আপনার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদের পতন হয়। মানুষ স্বপ্ন দেখে ইনসাফের নতুন বাংলাদেশের। আওয়ামী ফ্যাসিবাদের আমলে সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ভিন্নমতকে দমন করা হতো। 

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের ভোটে নির্বাচিত আপনার সরকারের কাছে জনগণের প্রত্যাশা ভিন্নমত দমন নয় বরং তাদের কে যথাযথ সাংবিধানিক অধিকার দেওয়া।কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশে পড়তে পারে সেই আশংকা প্রকাশ করে সমালোচনা করায় ভোলায় জামায়াতে ইসলামীর এক নারী কে নির্বতনমূলক আইন দ্বারা আটক করা হয়েছে। যা ভিন্ন মত দমনের উদ্দেশ্যেই করা হয়েছে। 

এই ধরনের অতিউৎসাহী হয়ে প্রশাসনের যারা এসব কাজ করছে তাদের থেকে সতর্ক থাকার অনুরোধ করছি। একই ভাবে গঠনমূলক সমালোচনা কে ইতিবাচক হিসেবে দেখার অনুরোধ করছি।মাননীয় প্রধানমন্ত্রী আপনার শাসনামলে আমরা আওয়ামী ফ্যাসিবাদের আমলের চরিত্র দেখতে চাই না। জানিনা এই লেখা আপনার কাছে পৌঁছাবে কিনা তারপরও আশারাখি আপনি ভোলার সেই নারীকে মুক্তির ব্যবস্থা করার অনুরোধ রইল। একই সাথে শুধু সমালোচনা করার জন্য যেন কালো আইনের ব্যবহার করে ভিন্নমতকে দমন না করা হয় সেই দিকে আপনার সুদৃষ্টি কামনা করছি।

চিঠিতে তিনি আরও লেখেন,"সমালোচনাকারীদের প্রতিও অনুরোধ থাকবে শুধু রাজনৈতিক বিরোধিতা করার জন্য বাকস্বাধীনতার নামে সমালোচনা করতে গিয়ে অপতথ্য, গুজব,কিংবা কুৎসা রটাবেন না। যৌক্তিক এবং গঠনমূলক ভাষায় সমালোচনা করুন।

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence