ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে

০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ AM
ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির বাড়ি

ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির বাড়ি © টিডিসি ফটো

বাবা-মায়ের অনুপস্থিতিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত এক কর্মচারীর সাড়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। সোমবার (৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত বাড়িওয়ালা আবদুল বারেকের (৬৫) বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। 

সাভারের স্থানীয় বাসিন্দা আবদুল বারেকের পরিবারে স্ত্রী, দুই বিবাহিত মেয়ে ও এক ছেলে রয়েছে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের বাড়িটিতে।

ভুক্তভোগী শিশুর বাবাসহ সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার দিকে ভুক্তভোগীর বাবা-মা নিজ নিজ কর্মস্থলে ছিলেন। সে সময় বাসায় তাদের চার বছর ও সাড়ে সাত বছর বয়সী দুই মেয়ে বাড়িতে বসে টিভি দেখছিল। বাড়িওয়ালা আবদুল বারেক এসে তার চার বছরের ছোট মেয়েকে ১০ টাকা দিয়ে চকোলেট কিনতে বাইরে পাঠিয়ে দেয়।

এরপর সে ঘরের দরজা আটকে দিয়ে বড় মেয়ের ওপর যৌন নির্যাতন করে। রাত আটটার পর শিশুটির মা কাজ থেকে ফিরে দেখেন, মেয়ে কান্নাকাটি করছে। এ সময় মাকে দেখে দৌঁড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বাড়িওয়ালার অপকর্মের কথা জানায়। এ সময় মা শিশুটিরশরীর থেকে রক্তপাত হতে দেখেন। কাপড়েও রক্ত পান।

তিনি মেয়েটিকে কোলে নিয়ে বাড়িওয়ালার ঘরে গিয়ে তাকে ও তার স্ত্রীকে বিষয়টি জিজ্ঞাসা করেন। তাদের ভাষ্য, বাড়িওয়ালা আবদুল বারেক ঘটনার কথা স্বীকার করে মান-সম্মানের দোহাই দিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। ভুক্তভোগীর বাবা বাড়ি ফিরে স্ত্রী ও মেয়েদের কাঁদতে দেখে পরে বিস্তারিত ঘটনা জানতে পারেন। তিনি ক্ষুব্ধ হয়ে বাড়িওয়ালার ঘরে গেলে আবদুল বারেক এবং তার স্ত্রী পা ধরে ক্ষমা চান।

ভুক্তভোগীর বাবা তাদের ঘরের বাইরে থেকে ছিটকিনি আটকে পরিচিত লোকজন ডাকতে যান। এরইমধ্যে বারেকের স্ত্রী ছিটকিনি খুলে দিলে তিনি পালিয়ে যান। ফোনে ঘটনার কথা বারেকের দুই মেয়েকে জানানো হলে তারা ভুক্তভোগীর মাকে গালাগাল করে বাবাকে ‘পীর সাহেব’ দাবি করেন। এদিকে ঘটনার কথা শুনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টরসহ প্রক্টরিয়াল বডি ও সিকিউরিটির লোকজন ভুক্তভোগীর বাড়িতে যান। 

তারা পুলিশের সাথে যোগাযোগ করলে সাভার থানার বিরুলিয়া ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে সাভারের এনাম হাসপাতালে পাঠানো হয়। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করেও অভিযুক্ত আবদুল বারেক ও তার পরিবারের সদস্যদের বক্তব্য জানা সম্ভব হয়নি। সরেজমিনে গিয়েও বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে মাফ চাইতে দেখেছেন তারা। পরবর্তীতে তিনি পালিয়ে যান।

আরও পড়ুন: নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সাভার থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে মেয়েকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং থানায় মামলা দিতে বলা হয়েছে। আবদুল বারেককে ধরতে দুইবার অভিযান চালানো হয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করা হবে।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লায়ার বলেন, ‘এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড যারা করে, তাদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এটি ইউনিভার্সিটি প্রক্টর অফিস মনে করে। সে প্রক্রিয়ায় এই মামলা থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডে ভুক্তভোগীর বাবার পাশে প্রক্টর অফিস রয়েছে এবং কাজ করছে।’

তিনি বলেন, ‘যেহেতু শিশুটির বাবা আমাদের ইউনিভার্সিটির একজন কর্মচারী, সেহেতু এটার প্রতি আমাদের আরও বেশি দায়বদ্ধতা আছে। তবে শুধু ভিক্টিমের বাবা আমাদের ইউনিভার্সিটির বলে নয়, পৃথিবীর যেকোনো জায়গায়, বাংলাদেশের যেকোনো জায়গায় এ ধরনের কর্মকাণ্ড যারা করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।’

প্রক্টর আরও বলেন, ‘ভিসি স্যারের সাথে আমার কথা হয়েছে এ বিষয় নিয়ে। তিনিও এ বিষয় নিয়ে সোচ্চার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ ঘটনার যথাযথ বিচারের দাবিতে একসাথে কাজ করে যাব।’

জানা গেছে, রাতেই ভুক্তভোগী শিশুর বাবা থানায় গিয়ে মামলা করেছেন। মেয়ের প্রাথমিক মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার সম্পন্ন হলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9