ঘরে বসেই করোনা মোকাবিলা করতে হবে: ওবায়দুল কাদের

১৭ এপ্রিল ২০২০, ০৩:৫৫ PM

© ফাইল ফটো

দেশের এই করোনা মহামারিতে বিভক্তি কাম্য নয়, সচেতনতার দুর্গ গড়ে ঘরে বসেই করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার( ১৭ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।

এসময় তিনি আরও বলেন, ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে মির্জা ফখরুলের বক্তব্য অহেতুক। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা মোটেই সমুচিত নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

অন্যদিকে আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। করোনাভাইরাসের কারণে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা না করলেও চেতনা ও বিশ্বাসে দিনটির তাৎপর্য চিরভাস্বর বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে জার্মান রেড ক্রস, আবেদন শেষ ২৯ এ…
  • ২০ এপ্রিল ২০২৬
সাইবার নজরদারিতে হবে প্রশ্নফাঁস শনাক্ত: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হল থেকে জব্দ করা বৈদ্যুতিক সরঞ্জাম ফেরত
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নে দুর্বোধ্যতা থাকলে সাহায্য করবেন পরীক্ষকরা
  • ২০ এপ্রিল ২০২৬