আ.লীগ নেতার জানাজায় মানুষের ঢল, পরে জানা গেল করোনা!

১০ এপ্রিল ২০২০, ০৯:৩০ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জি. এম. দেলোয়ারের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ৩ টার দিকে আইইডিসিআর থেকে বরগুনা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ২৬ মার্চ অসুস্থ হবার পর থেকে তিনি বাড়িতে সকলের সাথে অবস্থানের পাশাপাশি বাড়ির বাহিরেও আসেন। বুধবার বেশি অসুস্থ হয়ে পড়লে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক এলাকাবাসী বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জিএম দেলোয়ার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সাবেক উপজেলা চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার। তিনি স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় মানুষ। এসব জেনেশুনেই বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আওয়ামী লীগ নেতা জিএম দেলোয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার নমুনা প্রতিবেদন না আসা পর্যন্ত বাড়ি লকডাউনের নির্দেশ দেন। অথচ সেই লকডাউন উপেক্ষা করে মৃতদেহ দেখতে সেখানে ভিড় করে শত শত মানুষ।

বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ জানান, আমতলী উপজেলাকে লকডাইন ঘোষণা করা হয়েছে। যেহেতু ২৬ মার্চ থেকে তিনি অসুস্থ ছিলেন, অনেকের সাথে মিশেছেন, বাড়িতে পরিবারের সদস্যদের সাথে অবস্থান করেছেন এ জন্য আমরা চিন্তিত। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা আমরা নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণার পাশাপাশি সড়কের সকল প্রবেশ এবং বাহির পথ বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে বুধবার জি.এম. দেলোয়ারের নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জি.এম. দেলোয়ারের জানাজায় সহস্রাধিক লোক অংশগ্রহণ করে। এদিকে দেলোয়ারের রিপোর্ট পজিটিভ হবার খবর ছড়িয়ে পড়ায় বরগুনা জেলাব্যাপী ইতিমধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের এমডি ও তার স্ত্রীসহ চারজন কারাগারে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬