চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা

০৯ এপ্রিল ২০২০, ০৬:০৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস মোকাবেলায় চাঁদপুর জেলাকে ‘লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি এক সভায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান এক গণবিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির চাঁদপুরের সভার সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হল। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থানের নিষিদ্ধ করা হল।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা বলবৎ হবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব ধরনের গণপরিবহন জনসমাগম আগের মতো বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা খাদ্যদ্রব্য সরবরাহ সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬