করোনায় চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৪ জন, মৃত্যু নেই

২৭ মার্চ ২০২০, ১১:৪২ AM

© টিডিসি ফটো

করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই জন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। 

আজ শুক্রবার (২৭ মার্চ) অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি নতুন করে বেশকিছু নির্দেশনা দিয়েছেন তিনি।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘২৪ ঘন্টায় তিন হাজার ৩২১টি ফোনকল এসেছে হটলাইনে। নমুনা পরীক্ষা হয়েছে ১০৬ জনের।  মোট এক হাজার ২৬ জনের পরীক্ষা হয়েছে। এখন নমুনা সংগ্রহ বাড়ানো হয়েছে। বেশি বয়স্কদেরও নমুন সংগ্রহ করা হচ্ছে।’

বৃহস্পতিবার দেশে করোনায় নতুন করে আরও পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গতকাল এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪৪ জনে।

এদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ১৯৯টি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের বেশি। মোটা পাঁচ লাখ ৩২ হাজার ১৫০ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৩ জনের। 

করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে চীন-ইতালিকে ছাড়িয়ে এখন শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৫২০ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close