জলকামান দিয়ে স্যানিটাইজার ছেটাবে পুলিশ

২৫ মার্চ ২০২০, ০৩:০৩ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাস যেন ছড়িয়ে পরতে না পারে সেজন্য আজ বুধবার থেকে জলকামান দিয়ে স্যানিটাইজার ছেটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দিনে দুইবার স্যানিটাইজার ছেটানো হবে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন।

কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছেটাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশে এ পর্যন্ত মোট ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চারজন এবং সুস্থ হয়েছেন পাঁচজন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬