২ সপ্তাহ বইয়ের দোকান বন্ধ রাখার ঘোষণা

২৩ মার্চ ২০২০, ০৮:১৫ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব বই বিক্রির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব বই বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

আজ সোমবার সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভাপতি মো. আরিফ হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব পুস্তক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় দেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সব সদস্যকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান উল্লেখিত সময় পর্যন্ত বন্ধ রাখার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে। বিষয়টি বাংলাদেশের জনস্বার্থে অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের মজলিশ-ই-সিরাতুন্নবী
  • ১৭ এপ্রিল ২০২৬
জুতাপেটার ভিডিওটি ছাত্রদল নেতা আবিদের নয়
  • ১৭ এপ্রিল ২০২৬
আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬